রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি টাকার আর্থিক সহায়তা

রংপুর জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। বিআরটিএ রংপুর সার্কেলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রংপুর জেলার বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ড মোট ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করে। এর আওতায় ২৫টি পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার রিসেল হিমেল, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার এবং রংপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। তবে শুধু আর্থিক সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগও জরুরি।

তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা, চালকদের দক্ষতা বৃদ্ধি এবং পথচারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments