কথায় প্রবাদ আছে, ‘কয়লা ধুইলে ময়লা যায় না’। মো. সোহাগ (৩৬) নামের এক মাদক বিক্রেতার জন্য এ প্রবাদ বাক্যটি সত্য। মাদক মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার বিকালে নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা করা হয়। এ সময় তার থেকেএ সময় ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় আসামির বিরুদ্ধে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



