রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাকিবুল ইসলাম। তিনি পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে।
পুলিশ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে রাকিবুল বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তার রাকিবুলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



