প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে এ ঘটনায় মনোকষ্ট পেয়েছেন।
বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও সাংস্কৃতিক কর্মকর্তাদের উদ্দেশে ডা. জাহেদ উর রহমান বলেন, আগের সরকারের অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল। ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করায় তারা জনগণের কথা ভাবেনি।
তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে সারা দেশে সংস্কৃতির প্রসার এবং যুবসমাজকে দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় রংপুর বিভাগীয় কমিশনারসহ বিভাগের সব জেলার জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



