মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

নোয়াখালী সদর উপজেলায় মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকায় কাউসারের ফার্মেসির পেছনের চেম্বার রুমে এ ঘটনা ঘটে।

নিহত সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো. সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে থাকার সুযোগে দোকানের পেছনের চেম্বার রুমের ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয় সাইফ। বিকেল সোয়া ৩টার দিকে দোকানে ফিরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মালিক। পরে চেম্বার রুমে ঢুকে সাইফকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। তবে টাকা দিতে দেরি হওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments