লবণ গোপনে বিক্রি, মাদ্রাসা সুপারকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর দুর্গাপুরে কোরবানির সময় সরকারি বরাদ্দের ৩৬ বস্তা লবণ গোপনে বিক্রির অভিযোগে এক মাদ্রাসা সুপারকে আটক করার পর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে দণ্ডিত মাদ্রাসা সুপারকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। দণ্ডিত ব্যক্তি উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা নতুনহাট মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার সুপার জাহিদ হাসান (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানির ঈদ উপলক্ষে ওই মাদ্রাসায় চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দ হিসেবে লবণ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানের গুদাম থেকে অব্যবহৃত ৩৬ বস্তা লবণ গোপনে বিক্রি করার অভিযোগ ওঠে মাদ্রাসা সুপার জাহিদ হাসানের বিরুদ্ধে।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্ত জাহিদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘আটক মাদ্রাসা সুপার জাহিদ হাসান জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments