থার্ড টার্মিনালের র‍্যাম্প দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালের র‍্যাম্প থেকে বিমানবাহিনীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি পিকআপ নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে থার্ড টার্মিনালের র‍্যাম্পের দোতলা থেকে বিমানবাহিনীর পিকআপটি র‍্যাম্পের নিরাপত্তা দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।

নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।

আহত চারজন হলেন—করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল খায়ের।

ঘটনাটি বিমানবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে থার্ড টার্মিনালের র‍্যাম্পের দোতলা থেকে পিকআপটি র‍্যাম্পের নিরাপত্তা দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর থার্ড টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমানবাহিনীর অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের উদ্ধার করে দ্রুত সিএমএইচে পাঠানো হয়। তাদের চিকিৎসা চলছে। তবে দুর্ঘটনার পরপরই আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পর থার্ড টার্মিনালের র‍্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা তৎপর হন। তবে ঠিক কী কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা দেয়াল ভেঙে নিচে পড়ে গেল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দীর্ঘদিন ধরে নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়। জাপানের মিত্সুবিশি ও ফুজিটা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটির নির্মাণকাজ করছে।

বিমানবাহিনীর তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments