নোয়াখালীর সেনবাগ আইডিয়াল হাই স্কুলে মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সকালে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদীন ফারুক। বিশেষ অতিথি ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ।

স্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক নাজিমুল ইসলাম তানিমের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও উপজেলার কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আবদুল হান্নান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।



