ভারতীয় ৭৬টি স্বর্ণকাতান শাড়ি জব্দ ফুলবাড়ী সীমান্তে

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৬টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ফুলবাড়ী উপজেলার বালাবাড়ী এলাকায় অনন্তপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

১৫ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে অনন্তপুর বিওপির আওতাধীন বালাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখে ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭৬টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments