নাগেশ্বরীতে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশীপাড়া এলাকায় অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় গোলাম মাওলা (২৮), মো. ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) ও নুরনবী (২৫)কে আটক করা হয়।

পরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

দণ্ডপ্রাপ্ত চারজনই নাগেশ্বরী উপজেলার উত্তর বালাশীপাড়া এলাকার বাসিন্দা।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments