নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। এ উপ লক্ষে আজ শনিবার সকালে নোয়াখালী ডায়াবেটিক সমিতির কার্যালয় ও হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেনারেল হাসপাতাল সড়ক এলাকা প্রদক্ষিণ করে। পরে সমিতির হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহসভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি জেলা হিসেবে বক্তব্য রাখেন, জেলার সিভিল সার্জন চিকিৎসক মো. আনোয়ার হোসেন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম, জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সমিতির আজীবন সদস্য প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ কাজী রফিক উল্যাহ ও চিকিৎসক আবদুল হাই।
আলোচনা সভা শেষে ডায়াবেটিক সমিতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের যৌথ আয়োজনে একটি ডায়াবেটিক সচেনাতমূলক একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এতে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. কামরুল হোসেন প্রজেক্টরের মাধ্যমে ডায়াবেটিক সচেনামূলক আলোচনায় অংশ নেন। এই পর্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. হাসান উদ্দিন, শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক মো. সেলিম।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির হাসপাতাল চত্বরে দিনব্যাপী মেলায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ডায়াবেটিক আক্রান্তদের খাবার-দাবার ও হাঁটাচলাসহ নানা বিষয়ে সচেনামূলক প্রচারণা চালায় বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবি সংগঠন।



