বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের তিন দফা দাবি

একজন শিক্ষকের পরিবর্তে দুজন শিক্ষক বদলি কার্যকর করা, একই সফওয়ারের মাধ্যমে সম্পদ সমস্কেলে বদলি কার্যকর করা ও নারী শিক্ষকদের স্বামীর কর্মস্থলে বদলি কার্যকরে দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আযোজত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
পরিষদের সভাপতি মো. সরোয়ার বলেন, তিনি এনটিআরসি’র মাধ্যমে ২০২২ সালে মেধার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত একজন ইংরেজি বিষয়ের প্রভাষক। তাকে নিযে গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। যা আদৌ সত্য নয়।
তিনি বলেন, গভীর উদ্যোগের সাথে জানাতে হচ্ছে যে শূন্য বদলি নীতিমালা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই নীতিমালা অনুসারে সেপ্টেম্বর মাসে শূন্য পদের তালিকা সংগ্রহ করা এবং ১২. ২ ধারা অনুসারে যথাসময়ে বদলি কার্যকর করা। এর ব্যথায় ঘটলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এবং এই নীতিমালা একটু সংশোধন প্রয়োজন বলে মনে করেন। দাবিগুলো হল, ৩.১৬ সংশোধন করে ১ জন শিক্ষক এর পরিবর্তে কমপক্ষে ২ জন শিক্ষক বদলি কার্যকর করা। একই সফটওয়্যার এর মাধ্যমে সমপদ/সমস্কেলে বদলি কার্যকর করা অথবা ইনডেক্স টান্সফারিং এর মাধ্যমে এক অধিদপ্তর থেকে অন্য অধিদপ্তরে সমপদ/ সমস্কেলে বদলি কার্যকর করা এবং নারী শিক্ষকদের স্বামীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি কার্যকর করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments