আয়ারল্যান্ড প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ স্বরাষ্ট্র সচিবের কাছে

আয়ারল্যান্ড প্রবাসীর গ্রামের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামে ২৮ শতক জমি একটি ভূমিদুস্য চক্র দখলের চেষ্টা চালিয়েছে। এই অভিযোগে আয়ারল্যান্ড প্রবাসী শাহিনুর আক্তার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি তিনি এই অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, আমি ও আমার সন্তান ইউনুস চৌধুরী দেশের স্বার্থে আত্মীয় পরিজন ছেড়ে সুদূর ইউরোপে পরিবারসহ গত ২৫ বছর ধরে বসবাস করছি। এখন আমরা দেশে বিনিয়োগের পরিকল্পনা করছি। কিন্তু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে আমার বৈধ মালিকানাধীন ২৮ শতক জমিতে গত ১৭ ডিসেম্বর আমার দুই কেয়ারটেকারের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মান করতে গেলে স্থানীয় ভূমিদস্যু চক্রের হোতা মৃত অজিউল্লাহ ওরফে হেনজা পাটোয়ারীর ছেলে আব্দুল জলিল, আব্দুর রহিম ও আব্দুল করিমের সহযোগীরা বাঁধা দেয়। তারা আমার দেয়াল নির্মাণের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

স্থানীয় মুরব্বীদের কাছে অভিযোগ দিলে, তারা জানায়, জাতীয় নির্বাচনের পর এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু উপযুক্ত প্রতিনিধি দেশে না থাকায় আইনিভাবেও বিষয়টি সমাধান করতে পারছি না। আমরা দেশে গেলে আমাদেরকে দেখে নিবে বলে বিভিন্ন লোকজনের কাছে হুমকি দিচ্ছে তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অতীতে বিভিন্ন সময় এই চক্রটি আন্তঃজেলা ডাকাত দলের হয়ে এলাকা ভিত্তিক গুপ্তচরবৃত্তি করে আমার বাড়িতে ডাকাতি করিয়ে অন্তত ৩০ লাখ টাকার স্বর্ণ লুটপাট করেছে। এসব ঘটনায় বারবার আমরা স্থানীয় ভাবে মীমাংসা করেও কোন ফল পাইনি। এই চক্রটি এলাকায় নানা অপরাধ করে বেড়াচ্ছে বলেও প্রমাণ রয়েছে।

এ বিষয়ে আব্দুল জলিল জানান, শাহিনুর বেগমদের পারিবারিক ভাবে জমি জমা নিয়ে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে মামলা রয়েছে। আমার বাড়ির রাস্তা তিনি বন্ধ করে দিয়েছেন আমরা স্থানীয় মুরুব্বিদের কাছে বিচার দিলে তারা নির্বাচনের পরে আপোষ করে দিবেন বলে জানিয়েছেন। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জামিলুল হক বলেন, প্রবাসী ওই পরিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে একটি অভিযোগ দিয়েছে। আমাদের আইনে যতটুকু কাভার করে, সে অনুযায়ি আমরা ব্যবস্থা নেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments