বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,শুধু রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না; আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই।
একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। সম্প্রতি ‘জুলাই সনদ’ নিয়ে কিছু দল ও গোষ্ঠী গোলযোগের চেষ্টা করছে। বিএনপি সংস্কার মানে না বলে অপপ্রচার করা হচ্ছে।স্পষ্ট করে বলতে চাই- এই জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।
এটি আমাদের দীর্ঘ ১৫-১৬ বছরের সংগ্রামের ফল। বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং
তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই এই সংস্কারের ধারাবাহিকতা এসেছে।
গতকাল রোববার বিকেলে রমনা কাকরাইল আর্চবিশপস হাউজে ইউনাইটেড ফোরাম অব চার্চেস-বাংলাদেশ আয়োজিত ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,আজ একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন সম্পন্ন করে নতুন সময়ে প্রবেশ করেছি। এই সময় আমাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও
স্বপ্ন বাস্তবায়নের সুযোগ। আমরা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চাই- এটাই আমাদের লক্ষ্য।মির্জা ফখরুল বলেন, নিজেকে একজন লিবারেল ডেমোক্র্যাট
হিসেবে বিশ্বাস করি এবং এই বিশ্বাস রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। বিশ্বাস করি, এই পথেই বাংলাদেশের মুক্তি



