সাবেক এমপি দিদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমত আরার নামে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি জানিয়েছেন।
দুদকের অভিযোগে বলা হয়, আসামি পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৫০১ টাকা টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন।
এছাড়া আসামি ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৪৮ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও দুদকের অভিযোগে বলা হয়।
অনুমোদিত প্রথম মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
অনুমোদন হওয়া দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী মোসা. ইসমত আরা।
অভিযোগে বলা হয়, আসামি মোসা. ইসমত আরা তার স্বামী পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় স্বামীর সহযোগিতায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। আসামিদের বিরুদ্ধে ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও দ-বিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments