রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলে এই নির্বাচন। এবার অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হওয়ায় মাত্র চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক), সহসভাপতি পদে রাশেদুল হক সরকার (জিরো আওয়ার), হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (বাহান্না নিউজ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙ্গা টিভি), দপ্তর সম্পাদক জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ)। এছাড়া কার্যনির্বাহী পদে আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি নিউজ) এ. জে ইসলাম (ফিনান্সিয়াল পোস্ট) ও আবুল কাশেম আজাদ (চলমান সময়) নির্বাচিত হয়েছেন।



