জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে বদলি

চুক্তির ভিত্তিতে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগের ১৩ মাসের মাথায় মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়। তখন তার পরিবর্তে মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।
অন্যদিকে চট্টগ্রামসহ দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব এবং নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ১৫ সেপ্টেম্বর আরও তিন জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়। জেলাগুলো হলো কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর। তাঁদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে তিন জেলার ডিসিকে অন্য তিন জেলায় বদলি করা হয়েছে। আর তিন জেলায় তিনজন উপসচিবকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে সামনে আরও পরিবর্তন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে। বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে এই পদে ব্যাপক রদবদল হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments