স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন করতে হয় প্রতি জোড় মাসে। তবে এ সময়ের পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিজোড় মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার মাউশির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, স্কুল-কলেজে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোড় মাসে এমপিও আবেদন করতে হত। প্রতি মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এ আবেদন সাবমিট করতে হয়। পরবর্তীতে উপজেলা এবং জেলা শিক্ষা অফিস ফাইল মাউশির আঞ্চলিক কার্যালয়ে ফরোয়ার্ড করেন। আঞ্চলিক কার্যালয় মাউশির ইএমআইএস সেলে আবেদন পাঠালে সভা করে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন থেকে বিজোড় মাসেও এমপিও আবেদন করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments