আমরা শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না

আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভাল ভাল রেজাল্ট করি। ইউনিভার্সিটিতে ভাল করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাই। কিন্তু নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভাল কোনো কাজ করতে পারি না। সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাল ছাত্র, ভাল রেজাল্ট হলে চলবে না। আমাদের সবাইকে ভাল মানুষ হতে হবে। সেই উদ্দেশ্যে ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে।


গতকাল শুক্রবার দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব কথা বলেন।
সেনাপ্রধান ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, যাদের টাকায় আমরাও বেতনভুক্ত, পড়াশোনা করেছি, পড়াশোনা করছি, করে যাচ্ছি। তাদের জন্য আমাদের কাজ করতে হবে।
সেনাপ্রধান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।


এর আগে প্রধান অতিথি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, সভাপতি, এ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস ও অভ্যাগত অতিথিবৃন্দ। এরপর প্রধান অতিথি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, সেনা প্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা ছাড়াও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা ও ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments