এনসিটি ও লালদিয়ারচর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সারাদেশ অচল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ারচর ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং সিদ্ধান্তটি অবলিম্বে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে শনিবার সন্ধ্যায় হালিশহর নয়াবাজার থেকে বড়পুল পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভার বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে এনসিটি ও লালদিয়ারচর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে বন্দরসহ সারা বাংলাদেশ অচল করে দেয়া হবে।
সভায় সভাপতিত্ব করনে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল­াহ বাহার।
সভায় টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলনে, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্তনীতির প্রাণশক্তি। এই বন্দর নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। ডক শ্রমিক, সিএন্ডএফ শ্রমিকসহ দেশের শ্রমজীবী মানুষের হাতেই বন্দর পরচিালনা হবে, বিদেশিদের হাতে নয়।”
তিনি আরও বলনে,“বিগত সরকারের সময় নেয়া একতরফা ইজারা সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহাল রেখেছে এটি অত্যন্ত দুঃখজনক। দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়ার এই চক্রান্ত জনগণ কখনো মেনে নেবে না। সরকারকে অবিলম্বে এনসিটি ও লালদিয়ারচর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, অন্যথায় বৃহত্তর র্কমসূচীর মাধ্যমে বন্দরসহ সারা বাংলাদেশ অচল করে দেয়া হবে।”
এ সময় তিনি আগামী ২২ নভম্বের চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভাগীয় শ্রমিক কনভেনশনের কর্মসূচীর ঘোষণা দেন।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন প্রমুখ শ্রমিক নেতা।
এতে আরো উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন সংঘের খোরশেদুল আলম, জাহেদ উদ্দিন শাহিন, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজী আনোয়ারুল হক , বিএমএসএফ সাধারণ সম্পাদক নুরুল আবসার প্রমুখ।
সভাপতি কাজী শখে নুরুল­াহ বাহার বলেন, “চট্টগ্রাম মহানগরী পুলিশের সাম্প্রতিক গণবিজ্ঞপ্তিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের সামিল। ভবিষ্যতে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হলে আন্দোলন আরও বেগবান হবে।”
বক্তারা সর্বসম্মতভাবে দাবি জানান চট্টগ্রাম বন্দর ও লালদিয়ারচর জাতীয় সম্পদ, যা কোনো বিদেশি প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানির কাছে ইজারা দেয়া যাবে না। তারা ঘোষণা দেন, সিদ্ধান্ত প্রত্যাহার না হলে স্কপসহ সকল শ্রমিক সংগঠন বৃহত্তর ঐক্য গড়ে চট্টগ্রাম থেকে ঢাকাসহ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments