তিন মানদন্ডের ভিত্তিতে প্রার্থী চুড়ান্ত করছে এনসিপি, মনোনয়ন প্রত্যাশী ১৪৮৪ জন

আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য ও দক্ষ দলীয় প্রার্থী চুড়ান্ত করতে তিনটি মানদন্ডের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাচাই করছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী ১৪৮৪ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে দলটি। দলটির নীতিনির্ধারণী নেতারা জানিয়েছেনজুলাই অভ্যুত্থানকে ধারণ করা ও নতুন ধারার রাজনীতিতে আগ্রহ, ফ্যাসীবাদ বিরোধী রাজনৈতিক অভিজ্ঞতা ও বিশেষায়িত শিক্ষাগত যোগ্যতা, এবং বৈধ আয় ও আর্থিক স্বচ্ছতা- এই তিন মানদন্ডে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা করাই এ মতবিনিময় বা সাক্ষাৎকারের লক্ষ্য।

এনসিপি সূত্রে জানা গেছে- গতকাল রবিবার থেকে শুরু হওয়া প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহন চলবে আজ সোমবার রাত নয়টা পর্যন্ত। দশ সাংগঠনিক বিভাগের দশটি মনোনয়ন বোর্ড এবং এসবের অধীনে আরও ৩০টি সাব বোর্ড এলক্ষে কাজ করছে। যেসব আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন সেখানে উল্লেখিত তিন মানদন্ড বিবেচনায় নিয়ে যোগ্যতার ভিত্তিতে গ্রেডিং করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের সিভি এবং সাক্ষাৎকার থেকে তথ্য নেওয়ার পর প্রয়োজন হলে গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে প্রার্থী বাচাই করবে দলটি। পরবর্তীতে দলের রাজনৈতিক পরিষদ প্রার্থী চ‚ড়ান্ত করবে।

দলীয় প্রার্থী নিধারনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী ইত্তেফাককে বলেন, বিভিন্ন দলের চাঁদাবাজ এবং গডফাদার প্রার্থীদের তুলনায় আমরা ক্লিন ইমেজ এবং নতুন বাংলাদেশ বিনির্মান করার মতো যোগ্য লোকদের প্রার্থী মনোনীত করতে কাজ করছি। আমরা যাদেরকে প্রর্থী করবো তারা দলীয় প্রার্থীর চাইতেও সাধারণ জনগনের প্রার্থী হিসেবে নিজেদের প্রমান করবে। এলক্ষে এসসিপি কয়েকটি মানদন্ড ঠিক করে প্রার্থী যাচাই-বাচাইয়ের কাজ করছে। প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে জানতে চাইলে এ নেতা বলেন, আশা করছি নভেম্বর মাসের মধ্যেই আমরা ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারব।

এর আগে দলটি গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও নির্ধারিত সময়সীমা ছিল ১৩ নভেম্বর। প্রথম পর্যায়ে ১,০১১টি ফরম বিক্রির পর আবেদনকারীদের আগ্রহ বিবেচনায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এ সময় বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীরা মিছিলসহ কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে এসেও অনেককে ফরম কিনতে দেখা গেছে।
ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা নয়: নাহিদ ইসলাম
এনসিপির আহŸায়কনাহিদ ইসলাম বলেছেন, তাঁরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য তাঁরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না। তাঁরা যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। গতকাল রবিবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনের পর একই সেন্টারে ৩০০ আসনের জন্য দলটির মনোনয়নপত্র নেওয়া ১ হাজার ৪৮৪ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করে এনসিপি।

বিএনপি ও জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদকে দর-কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি দাঁড়িয়েছে। একসময় তারা বন্ধু ছিল। তারা একটা চক্রান্ত করছে। একটা ভাগ-বাঁটোয়ারার সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচন করার পরিকল্পনা তারা করছে। এনসিপি এ ধরনের সমঝোতা বা বন্দোবস্তের নির্বাচনে কখনোই সায় দেবে না। এসময় আগামী নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) দেখছেন না মন্তব্য করে এ বিষয়ে উদ্বেগ জানান এনসিপির আহŸায়ক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী,জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা আতিক মুজাহিদ, আবদুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments