৮ থেকে ১২ ফেব্রæয়ারির মধ্যে সংসদ ও গণভোট নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রæয়ারি মাসের ৮ থেকে ৮ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ৮ ফেব্রæয়ারি থেকে ১২ ফেব্রæয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রæয়ারি থেকে এক দু’দিন পরে কিংবা ১২ ফেব্রæয়ারি থেকে এক দু’দিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে। ফেব্রæয়ারির ৮ তারিখ রবিবার এবং ফেব্রæয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে আগামী সপ্তাহের রবিবার ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবো। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু’তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে পারে।
অন্যদিকে ভোটগ্রহণের সময়ও একটা বাড়ানোর কথা ভাবছে ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানো কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকেলে দু’দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮ থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে সাতটা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে চারটা করার কথা ভাবা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments