কন্যাকে নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান

প্রায় ১৮ বছর পরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ফিরছেন দেশে। তার সঙ্গে আসবেন তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান। তারেক রহমানকে বিপুলভাবে সংবর্ধনা প্রদানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বিএনপি। এজন্য সারাদেশের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে দল থেকে। গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। নিরাপত্তার জন্যও নেওয়া হয়েছে প্রস্তুতি।

২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ঢাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তাকে সংবর্ধনা জানাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি।সূত্র জানায়, দেশে ফিরে তারেক রহমান তাঁর মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন।

তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাসার পাশেই খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’। এ ছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বসার জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন,আজ আমরা সরেজমিন বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন সে জায়গা,কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি। যেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন,বাসায় যাবেন। তিনি আরও বলেন,আমরা তারেক রহমানের আগমন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলাম। তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আমাদের নিরাপত্তা টিম কথা বলেছে।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন আসবেন আমাদের সংগঠনের কর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। আমরা চাই যেন তার প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হয়। সেজন্য স্মরণীয় করে রাখার জন্যই আমাদের আয়োজন হচ্ছে।এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন,বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি অবতরণ করবেন।

এরপর তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে।সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন ছাড়াও ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহŸায়ক মওদুদ পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রি. জে. (অব.) শামছুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments