খালেদা জিয়ার স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিট আসনে নির্বাচন করবেন। তিনি অতি গুরুতর অসুস্থ। এক মাসের বেশী সময় যাবত রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। এই পরিস্থিতিতে বিকল্প প্রার্থী রেখে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। স্বাক্ষরের জায়গায় দেয়া হয়েছে আঙুলের ছাপ।

এর মধ্যে বগুড়া-৭ আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন,ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহŸায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু,দিনাজপুর-৩ (সদর) আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তাঁর আঙুলের ছাপ দিয়েছেন।

বগুড়ার গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সহধর্মিনী খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন, তবে জয়ের পর প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির সরহুম সদস্য মওদুদ আহমদ জয়ী হন।

এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলেও একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন।গতকাল বিকেলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে মোরশেদ মিল্টন বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই চেয়ারপারসনের আসনে মনোনয়নপত্র দাখিল করছি। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়েই এ বিষয়ে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ফেনী-১ আসন
ফেনী প্রতিনিধি জানান,ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সোয়া একটায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়। একই আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহŸায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু কিল্প প্রাথীর্ হিসাবে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ভিপি জয়নাল। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবু তালেব, শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ বাহারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়কারী মুন্সি রফিকুল আলম মজনু বলেন,বিএনপির দলীয় প্রার্থী চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষেই আমরা কাজ করছি। এই আসনে বিকল্প প্রার্থী ঠিক করে রাখা হয়েছে বলে জানান খালেদা জিয়ার মনোনয়ন জমা দিতে আসা দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন,নেত্রী অসুস্থ থাকায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে। যদি শেষ মুহূর্তে তিনি ভোট করতে না পারেন তখন বিকল্প চিন্তা করা হবে। তবে খালেদা জিয়া মাঠে না থাকলেও তাঁর পক্ষে প্রচার প্রচারণা চলমান। এর আগে ২১ ডিসেম্বর বিকেলে ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে বিএনপির নেতারা। ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন,ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মুন্সি রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসন থেকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, গণমুক্তি জোটের প্রার্থীসহ ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
দিনাজপুর-৩ (সদর):
দিনাজপুর প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে ঘোষিত প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার তিনবারের মেয়র।দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গত রোববার দুপুরে এই আসনে থেকেই বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর-৩ আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত হন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments