মেট্রোরেলে প্রতিটি ট্রেন ছিল কানায় কানায় পূর্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের চাপে গতকাল বুধবার রাজধানীর প্রতিটি মেট্রোরেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ।

ভিড়ের কারণে অনেক যাত্রীকে স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। প্রচন্ড যাত্রীর কারণে ক্রয় করা ছিল রিতিমত দু:সাধ্য। মেট্রোরেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, যাত্রী চাপের কারণে সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকিটবিহীনভাবে যাত্রীরা চলাচল করেছে।

গতকাল বুধবার দুপুর তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এই বিশাল জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ মেট্রোরেলকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন।

বিশেষ করে সচিবালয়, শাহবাগ, ফার্মগেট এবং বিজয় সরণি স্টেশনে জনস্রোত নেমেছে। টিকিট কাউন্টার ও পাঞ্চিং গেটগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। যাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। বিশেষ করে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনে জানাজা শেষে ফেরার পথেও যাত্রীদের বিপুল সমাগম লক্ষ করা গেছে।

যাত্রীদের ব্যাপক চাপ ও জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই মেট্রোরেল স্টেশনগুলোতে বাড়তি তৎপরতা চালায় এমআরটি পুলিশ। এ বিষয়ে এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানিয়েছেন, যাত্রী সমাগম বৃদ্ধি পাওয়ায় সকাল ৯টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ তদারকি ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিপুল সংখ্যক যাত্রীর টিকিট কাটা ও পাঞ্চিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগার কারণে সাময়িক ভিড় সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল। বিকাল পর্যন্ত ছিল এই নিরাপত্তা ব্যবস্থা ।
উল্লেখ্য, গতকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments