শনির আখড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. খোকন (৫২)। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া স্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় খোকনের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments