সরকারি কর্মচারী হাসপাতালে ৩ লাখ টাকার সরকারি ওষুধসহ চোর আটক

আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার ৫০০ বক্স সরকারি ওষুধ, জব্দ ৩ স্মার্টফোন

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি হওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার এবং এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আনসার সূত্রে জানা যায়, হাসপাতালের মেডিসিন স্টোরের সামনে দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদি নাছিম (২১) নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি তিনি ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে অবহিত করেন।

খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় নাছিমকে তার সঙ্গে থাকা একটি লাগেজ ও তিনটি ব্যাগসহ আটক করা হয়।

পরে লাগেজ ও ব্যাগ তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে তিনটি স্মার্টফোন ও তিনটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিকে রমনা থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সরকারি ওষুধ উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের এ ঘটনাকে সরকারি সম্পদ রক্ষায় আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার আরেকটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments