সুপ্রিম কোর্ট ৬৬ বেঞ্চ পুনর্গঠন; সংবর্ধনা দেওয়া হবে প্রধান বিচারপতিকে

রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ তাকে সংবর্ধনা প্রদান করবেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতির এজলাস কক্ষে সকাল সাড়ে ১০টায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এদিকে প্রধান বিচারপতি হাইকোর্টের ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন। পুনর্গঠন করা বেঞ্চের মধ্যে ৩২টি দ্বৈত বেঞ্চ এবং ৩৫টি একক বেঞ্চ রয়েছে।

গত ১৮ ডিসেম্বর ছিলো সুপ্রিম কোর্ট দিবস। ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশ শুরু হয়। ৩ জানুয়ারি অবকাশ শেষ হয়। তবে অবকাশের মধ্যে বেশ কিছু বেঞ্চে বিচার কাজ চলেছে। মামলার শুনানি ও নিষ্পত্তি করেছে আপিল বিভাগের চেম্বার আদালতও।

অবকাশ শেষে আজ রবিবার থেকে খুলছে সুপ্রিম কোর্ট। চলবে নিয়মিত বিচার কার্যক্রম। এদিকে প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলোর দৈননন্দিন কার্যতালিকা প্রণয়নের বিষয়ে নির্দেশনা জারি করেছেন।

প্রসঙ্গত: গত ২৭ ডিসেম্বর অবসরে যান ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ২৩ ডিসেম্বর ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।

২৮ ডিসেম্বর শপথ নেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশ চলায় তাকে সেদিন সংবর্ধনা দিতে পারেনি অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ সংবর্ধনা প্রদান করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments