বাজুসের সভাপতি ও তার স্ত্রীর ১৭ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খান ও তার স্ত্রী শারমীন খানের ১৭ দশমিক ৬১ একর জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের নামে থাকা ১২ হাজার শেয়ার, ২টি গাড়ি ও ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। সংস্থার উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আবেদন দুটি করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এনামুলের সম্পদের মধ্যে রয়েছে ১৬ দশমিক ৫৮ একর জমি, ১১টি ব্যাংক হিসাব, ১২ হাজার শেয়ার ও ১টি গাড়ি। তার স্ত্রীর সম্পদের মধ্য রয়েছে ১ দশমিক ৩ একর জমি, ৭টি ব্যাংক হিসাব ও ১টি গাড়ি।

এনামুল হকের বিরুদ্ধে করা আবেদনে বলা হয়েছে, এনামুল হক খান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৬২ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ১২টি ব্যাংক হিসাবে মোট ৭২ কোটি ৩১ লাখ টাকা জমা, ৭২ কোটি ১৬ লাখ টাকা উত্তোলনসহ মোট ১৪৪ কোটি ৪৭ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন।

দুদকের অপর আবেদনে বলা হয়েছে, এনামুল হকের স্ত্রী শারমীন খান জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ৭টি ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments