রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যােগে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদার জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই দোয়া মাহফিল শুরু হয়।
এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুর হক বলেন, জিয়াউর রহমান শহীদ হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হয়। বেগম খালেদা জিয়া দেশকে নতুনভাবে আবার আলোকিত করেন। মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতিক।
জাতীয়তাবাদী দলের যত নেতা-কর্মী-সমর্থক যে-যেখানে আছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ বিজয়ী হবে।
দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, বেগম খালেজা জিয়া গণতন্ত্রের ক্ষেত্রে কখনো আপোষ করেনি। তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি এ দেশ ও দেশের মানুষ কে ভালোবেসেছেন। উনার ভিতরে সব সময় দেশ ও দেশের মানুষ কে নিয়ে ভাবার অভিপ্রায় ছিলো।
এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফয়সুল ইসলাম ফারুকী, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল আলীম, ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান এবং রাবি ছাত্রদলের নেতৃবৃন্দ।



