ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল কর্মকর্তা ও সৈনিকদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে, সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে।
তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে এমন নিরাপত্তা বলয় তৈরি করা হবে যাতে জাতি ধর্ম, বর্ণ সব শ্রেনীর মানুষ বাসা থেকে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিয়ে নির্বিঘেœ-নিশ্চিন্তে বাসায় ফিরবে। নির্বাচনে কোনও স্বজনপ্রীতি বা কারও পক্ষ নেওয়া যাবেনা। গুজব এবং যে কোনও অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ঘরে ফিরতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রবিবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তা (অফিসার্স অ্যাড্রেস) ও সৈনিকদের সঙ্গে দরবারে তিনি এ কথা বলেন। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত হন। বেলা সাড়ে ১১ টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন ইস্যু নিয়ে কর্মকর্তাদের (অফিসার্স এড্রেস) কথা বলেন।
বৈঠকে থাকা একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সেনাপ্রধান দৃঢ়ভাবে বলেছেন, দীর্ঘদিন ধরেই সেনা সদস্যরা দেশের এই ক্রান্তিলগ্নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ব্যারাকে ফিরতে হবে।
সূত্র জানায়, সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উসকানিমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, তাদের আত্মত্যাগ দেশ সব সময় স্মরণ করবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না, যাতে উসকানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়।
সম্প্রতি সেনাহেফাজতে এক বিএনপি কর্মীর মৃত্যুর বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন, সেনা হেফাজতে যেনো যেন কোনও মৃত্যুর ঘটনা বা মানবাধিকার লংঘন না হয় সেদিকে শতভাগ খেয়াল রাখতে হবে। কোনও অপরাধীকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে পুলিশের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন।
বৈঠক সূত্র জানায়, মেজর সিনহার বিচার কাজ কার্যকরের বিষয়ে এক সৈনিকের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, মেজর সিনহার মামলাটি বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে উচ্চ আদালত থেকে রায় হয়েছে।
এক সেনা কর্মকর্তা প্রশ্ন করেন, বিডিআর হত্যাকা-ের যে কারণ উদঘাটন করা হয়েছে, নির্বাচনী সরকার আসার পর যেনো কারণ গুলো পরিবর্তন করা না হয়। জবাবে সেনাপ্রধান বলেন, বিডিআর হত্যাকা-ের বিষয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার এ ব্যপারে শতভাগ বিচার কাজ সম্পন্ন করবেন।
এছাড়ার সেনাপ্রধান বলেছেন, বিভিন্ন জেলা-উপজেলার পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে তাদের সাজা দিতে হবে। যাতে নির্বাচনে কোনও ধরণের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতা ও অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।



