শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে শিবিরের মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও শাকসু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদল এবং বিএনপি একের পর এক ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাকসুর সময়ও তারা বারবার নির্বাচন স্থগিত করে লন্ডনের ষড়যন্ত্রে পা দিয়েছিলো।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাকসু’র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শাকসু নির্বাচন হাইকোর্টকে ব্যবহার করে স্থগিত করার মাধ্যমে সারা বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে, তারা আবার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাই।

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন বিভাগ, হল, অনুষদ ও থানা শাখার বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments