তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রিকশাযাত্রী মায়ের অনুপস্থিতিতে ইজিবাইক চালক তিন বছরের শিশুকে নিয়ে চম্পট দিয়েছে। গতকাল বুধবার দুপুর সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভিকটিম মা সুমাইয়া আক্তার তার তিন বছর বয়সের হিসান রহমানের সন্ধান চেয়ে মুগদা থানায় একটি জিডি করেছেন।

ভিকটিম মা সুমাইয়া আক্তার বলেন, তিনি মুগদার দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকেন। তার স্বামী হারুন রহমান প্রবাসী। বুধবার সকালে তার একটি টেষ্ট রিপোর্ট নেওয়ার জন্য মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। দুপুর ১ টা ১০ মিনিটের দিকে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার জন্য হাসপাতালের সামনে একটি ইজিবাইক ভাড়া করেন। রিকশায় ওঠার পর এক বোতল পানির প্রয়োজন দেখা দেয়। তিনি রিকশায় হিসানকে রেখে সামনের একটি দোকান থেকে এক বোতল পানি কিনেন। রিকশায় আসতে গিয়ে দেখেন ইজিবাইকটি সেখানে নেই। এরই মধ্যে চালক বাচ্চাসহ ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছেন।

এ ব্যাপারে নিখোঁজ হিসান রহমানের মামা আজিজুর রহমান বলেন, মুহুর্তের মধ্যে ঘটনাটি ঘটে গেছে। আমরা আশেপাশের এলাকা খুঁজেছি। ওই চালক দ্রুত গতিতে ইজিবাইক চালিয়ে চলে যান। বাচ্চার মা বুঝতেই পারেননি।

ঘটনার পর হিসানের মা সুরাইয়া আক্তার মুগদা থানায় একটি জিডি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে।

এ ব্যাপারে মুগদা থানার ওসি মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মা তার সন্তানকে ইজিবাইকের সিটে বসিয়ে রেখে সামনের দোকানে পানি কিনতে যান। মুহুর্তের মধ্যে ইজিবাইক চালক গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ফুটেজে ইজিবাইক চালকের ছবি অস্পষ্ট। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঢাকার সব থানায় বিষয়টি জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments