সারাদেশে ২৮’শ গাড়ি রিকুইজিশন, খরচ বহনের নিশ্চয়তা পাচ্ছেন না মালিকরা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২৮’শ গাড়ি রিকুইজিশন করা হয়েছে। এরমধ্যে রয়েছে দূরপাল্লা, আস্ত:জেলা রুটের বাস, ট্রাকসহ অন্যান্য যাবাহন। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এএসএম আহম্মেদ খোকন।

তিনি বলেন, পুলিশ প্রতিটি গাড়ির কাগজপত্র রেখে চালককে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দিয়েছে। কিন্তু রিকুইজিশন করা গাড়িগুলোর মালিকের দৈনিক আয়, চালক ও কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা আমরা কারো কাচ্ছ থেকে পাচ্ছিনা। এতে পরিবহন মালিকেরা অন্তত ৪০ কোটি টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রতিকার চেয়ে ইসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।এ ব্যাপারে আজ শনিবার ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউর মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইসিকে মালিক সমিতির চিঠি :জাতীয় নির্বাচন উপলক্ষে রিকুইজিশন করা বাসের ক্ষতিপুরণ চেয়ে গত ২৭ জানুয়ারি ইসি সচিব বরাবর চিঠি দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। ওই চিঠিতে বলা হয়, পুলিশ ও ডিসিদের মাধ্যমে ৬৪ জেলাতেই জাতীয় নির্বাচন উপলক্ষে সাধারণ মালিকদের গাড়ি রিকুইজিশন করছে। রিকুইজিশন করা গাড়িগুলোর মালিকের দৈনিক আয়, চালক ও স্টাফদের বেতন দেওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা দিচ্ছে না। পুলিশ শুধু প্রতিটি গাড়ির চালককে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দিচ্ছে। অথচ প্রতিটি গাড়িই ব্যাংক বা লিজিং কোম্পানি থেকে কিস্তিতে কেনা হয়েছে।

চিঠিতে বলা হয়, রিকুইজিশন করা গাড়ির মালিকদের দৈনিক আয় ও শ্রমিকদের বেতন, তেলের টাকা নগদ দিতে হবে। অন্যথায়, রিকুইজিশন করা গাড়ি সময়মতো সব জায়গায় পাঠানোর ক্ষেত্রে মালিক ও শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এমতাবস্থায়, অবিলম্বে রিকুইজিশন করা গাড়ির ক্ষতিপূরণের যথাযথ বরাদ্দ দিয়ে এ বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসকদের নির্দেশ দিতে ইসিকে অনুরোধ জানানো হয়।

এদিকে ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে যাবতীয় খরচ বহনে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। সেখান থেকে বাস ভাড়াসহ পরিবহন শ্রমিকরা মজুরি পাবেন। তারপরও কোথাও কোনো ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবে ইসি।

রিকুইজিশনের কী সুবিধা দেওয়া হয় : ট্রাফিক রমনার পরিবহন বিভাগের রিকুইজিশন শাখার ইনচার্জ মোস্তফা কামাল জানিয়েছেন, রিকুইজিশন নিয়ম অনুযায়ী চালক ও তার সহকারী খোরাকি পাবে। বাসের তেলও দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ রিকুইজিশন করছে। এসব বাস নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে। কমিশন নির্বাচনের কাজে বাসগুলো ব্যবহার করবে।-

দূরপাল্লার বাস রিকুইজিশন না করার অনুরোধ :বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এএসএম আহম্মেদ খোকন জানিয়েছেন, রাষ্ট্রের প্রয়োজনে সরকার গাড়ি রিকুইজিশন করবে এ ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই। কিন্তু ৮ থেকে ১৪ ফেব্রয়ারী পর্যন্ত লম্বা ছুটি। এসময় মানুষ রাজধানী থেকে গ্রামে ফিরবে। ফলে দূরপাল্লার বাস রিকুইজিশন করলে যাতাযাতে একটা বড় সংকট তৈরি হবে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় সংশ্লিষ্টদের বিশেষ ভাবে অনুরোধ রাখছি।

স্টাফদের বেতন ও মালিকদের কিস্তির টাকা : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জুবায়ের মাসুদ বলেন, প্রাপ্ত তথ্যে আমরা নিশ্চিত হয়েছি সারাদেশে প্রায় ২৮’শ গাড়ি রিকুইজিশন করা হয়েছে। আর এসব গাড়ির চালককে জানানো হয়েছে আগামী ৭ ফেব্রয়ারী নির্ধারিত স্থানে হাজির হয়।

প্রতিটি গাড়িতে রয়েছে ২/৩ জন স্টাফ। তাদের বেতন তারা কীভাবে পাবে তার কোন নিশ্চতা পাওয়া যায়নি। পাশাপাশি প্রায় প্রতিটি গাড়িই ব্যাংক বা লিজিং কোম্পানি থেকে কিস্তিতে কেনা হয়েছে। মালিকদের এ আর্থিক বিষয়টি অতিব্য গুরুত্ব। তবে আমরা কারো কাছ থেকে এ ব্যাপারে কোন নিশ্চয়তা পাইনি। তবে আশাকরি সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ইসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments