অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিকে সম্মান জানান।
এ সময় শহীদ মিনারের বিউগলে করুণ সুর বেজে ওঠে।এর আগে, রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।



