কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ‘বিপি দিবস’ উদযাপিত

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) ‘বিপি দিবস’ উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ আবদুল হান্নান উপস্থিত ছিলেন। এ সময় অধ্যক্ষ দেশ ও জাতির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং তা যথাযথভাবে অনুসরণের ক্ষেত্রে স্কাউট সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি শিক্ষার্থীদের আদর্শ, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্কাউট সদস্যদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments