কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার

কক্সবাজারে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার ও কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান ও তার ৮ সহযোগী আটক করেছে কোস্ট গার্ড। এসময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বুধবার বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্টা গার্ড জানায়, গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

অতঃপর আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। পরবর্তীতে, বোটিতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর ও তার ৪ সহযোগীকে আটক করা হয়। এসময় ডাকাতের কাছে জিম্মি থাকা বোটসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদের তথ্যের ভিত্তিতে, কক্সবাজারের লাবনী পয়েন্টে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর বাহিনীর অন্য ৪ ডাকাত সদস্যকে আটক ও জিম্মি থাকা আরো ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments