রাজশাহীতে এমপি মিলনের সঙ্গে পবার ইউপি চেয়ারম্যানদের শুভেচ্ছা বিনিময়

রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলনের সঙ্গে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহী মহানগরীর বিসিক এলাকার তার নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান।

সাক্ষাতে তারা নিজ নিজ ইউনিয়নের নানা সমস্যা, উন্নয়ন ঘাটতি ও প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, পবা-মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করা হবে।

শফিকুল হক মিলন বলেন, বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। অতীতকে স্মরণ রাখা হবে, তবে সেটিকে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না। দীর্ঘ ১৭ বছরে দেশ নানা সংকটে নিমজ্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে সকলের সহযোগিতা প্রয়োজন। কে তাকে ভোট দিয়েছেন আর কে দেননি—এ বিষয়টি এখন আর বিবেচ্য নয় উল্লেখ করে তিনি বলেন, তিনি এখন পবা-মোহনপুরবাসীর সংসদ সদস্য। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, কামারগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেসুর রহমান, হরিয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবের আলী, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, বড়গাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, খড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সকাল থেকেই শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ পর্যায়ক্রমে তার কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জনগণের ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments