ইরানে যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ, ২০২৬) সকাল ১১টায় নগরীর গণকপাড়া মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী নাগরিকবৃন্দের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ পরিচালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক, সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী।

সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন যুবরাজ, নয়াগণতান্ত্রিক গণমোর্চার রাজশাহী জেলার আহবায়ক শামীম পারভেজ, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ জুয়েল কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম সারওয়ার, ছাত্র ফেডারেশন রাজশাহী নগরের সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সাবেক সভাপতি রায়হান আলী প্রমুখ।

সভায় বক্তারা মানবতাবিরোধী, বর্বরোচিত মার্কিন হামলার প্রতিবাদ জানান। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা সমুহের দায়-দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সকল প্রকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments