নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদন্ড

নোয়াখালী পৌরসভার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে ৫ মাদকসেবী আটক করে। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

সোমবার অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো.রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো.ইয়াছিন (৪০), নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো.রাব্বী (২৮), অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বিকেলে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান করা হয় । এসময় ৫ মাদকসেবীকে আটক করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments