চৌমুহনীতে কৃষক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় মার্কেস্থ জাতীয়তাবাদী কৃষক দলের অফিসে রোববার সন্ধ্যায় কৃষক দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে এক আলোচনা সভায় কৃষক দল কেন্দ্রীয় সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ্ আব্দুল্লাহ আল্ বাকীর সভাপতিত্বে ও নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস মোঃ হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি মোঃ জহির উদ্দিন হারুন।

এ সময় উপস্থিত ছিলেন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি জহিরুল হক সোহেল, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিদুর রহমান শাহীন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসছু তিব্ররিজ স্বপন, যুবদল নেতা জি.এস নিজাম, মৌচাক সুমন, মাসুদ, আজাদ, কৃষকদল নেতা মামুন, কামাল ও মিরাজ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments