মাতারবাড়ী বিদ্যুত প্রকল্পে ডাকাতির চেষ্টা প্রতিহত করল আনসার, আটক ১

মঙ্গলবার ভোররাতে কক্সবাজারের মহেশখালীস্থ মাতারবাড়ী এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ প্রকল্পে একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাতচক্রের অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা, তাৎক্ষণিক সিদ্ধান্তগ্রহণ এবং পেশাদারিত্বের ফলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

প্রায় ২০–২৫ জনের এই সংঘবদ্ধ চক্রকে প্রতিহত করে কর্তব্যরত আনসার সদস্যরা জাতীয় সম্পদ ও কৌশলগত অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করেন—যা বাহিনীর অটল দেশপ্রেম ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে প্রকল্পের মুগডেইল পোস্টে দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের চ্যালেঞ্জ করেন। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দেশীয় অস্ত্র—রামদা, ছুরি ও লাঠিসোটা—নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়।

উদ্ভূত পরিস্থিতিতে আনসার সদস্য মোঃ আশিকুর রহমান তার শর্টগান থেকে ২ রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। আকস্মিক প্রতিরোধ ও গুলির শব্দে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

ঘটনার সংবাদ পেয়ে নিকটস্থ নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সাথে যৌথ তৎপরতা শুরু করে। সমন্বিত ধাওয়ার একপর্যায়ে ডাকাতচক্রের অন্যতম সদস্য শহিদুল্লাহ (৪০)-কে আটক করা সম্ভব হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মগডেইল গ্রামের আব্দুস শুক্কুর ও আনোয়ারা দম্পতির পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments