গান্ধী আশ্রম ট্রাস্টে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে আয়োজনে রবিবার আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ পালিত হয়। এ উপলক্ষে সংহতি সমাবেশ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচীর শুরুতে ট্রাস্ট এর পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পালের সভাপতিত্বে এবং ট্রেনিং অফিসার মোঃ শাহজাহান এর সঞ্চালনায় আলোচনা সভায় গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নব কুমার শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা পর্বে “ অধিকার. ন্যায় বিচার. কর্ম. সকল নারী ও কন্যার জন্য” প্রতিপাদ্যের আলোকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ইয়ুথ গ্রুপের চেয়ারপার্সন রিংকি আক্তার একটি ধারণাপত্র পাঠ করেন।

গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের সহকারী পরিচালক মোঃ নূর নবী সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন এর নির্বাহী পরিচালক আমিনুজামান মিলন বক্তব্য রাখেন।

তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্যের পাশাপাশি বিশ^ব্যাপী এবারের ক্যাম্পেইন থিম হলো: দেওয়ার মাধ্যমে অর্জন। এর মূল বার্তা হলো- সহযোগিতা ও উদারতার মাধ্যমে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা। নারীদের শিক্ষা, নেতৃত্ব, চাকরি, ব্যবসা বানিজ্যে সময় ও সুযোগ দিলে সমাজ সামগ্রিকভাবে লাভবান হয়।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলার মোহাম্মাদপুর ইউ.পি প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, ইউনিয়ন মানবাধিকার কমিটির সভাপতি কামাল মজুমদার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম হাসান, মোহাম্মাদপুর ইয়ুথ গ্রুপের সভাপতি আমীর হোসেন, পরকোট ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ-সভাপতি আবদুর নূর মানিক, পরকোট ইয়ুথ গ্রুপের সভাপতি মোঃ মামুন, জয়াগ ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ সভাপতি এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ লোকমান হোসেন, জয়াগ বাজার কমিটির আহবায়ক হারুনুর রশীদ, নারী নেত্রী এবং জয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বুলু আক্তার, জয়াগ ইয়ুথ গ্রুপের সদস্য ও মানবাধিকার কর্মী বর্ষা চক্রবর্ত্তী, সাংবাদিক শাকুর হান্নান, গান্ধী আশ্রম ট্রাস্ট এর হিসাব রক্ষণ কর্মকর্তা সুমন কুমার বিশ^াস, শাখা ম্যানেজার মোঃ আমির হোসেন, মানবাধিকার কর্মী দীপিকা রানী কুন্ডু, মোঃ মাহফুজ মোরশেদ প্রমুখ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিটের শিল্পীবৃন্দ এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments