তুরাগ থানাধীন কামার পাড়া বামনার টেক এলাকার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধদের মধ্যে অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫) মারা গেছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক ইনস্টিটিউটে রোববার সকাল ১০ টায় মারা যান।
বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চুনখোলা গ্রামের রুবেল স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান মৃতার শরীরে শতভাগ দগ্ধ হয়ে ছিল।
উল্লেখ্য যে গত ৬ মার্চ ভোরে ঘটনাটি ঘটে। এতে ঐ বাসায় থাকা নারী শিশু পুরুষ সহ ১০ জন দগ্ধ হয়।
বাকিরা ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।



