হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ২০০ বস্তা চিনি হাতিয়া থানায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন। অপরদিকে ইউএনও কর্তৃক উদ্ধার করা ৮৫ বস্তা চিনি উপজেলা পরিষদের ত্রাণ গুদামে রাখা হয়। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ শনিবার ভোরে আফাজিয়া বাজারের একটি গুদাম থেকে ২০০ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে। অপর দিকে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন চর কিং ইউনিয়নের জনৈক হেলাল উদ্দিনের বাড়ি ও গুদাম থেকে ৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, অভিযানের খবর পেয়ে অপরাধী চক্র পালিয়ে যাওযা ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে অপরাধীদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাতিয়া থানার ওসি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments