গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে

রবিবার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও গ্যাস ও তেলবাহী এই আটটি জাহাজ চট্টগ্রাম বন্দওে পৌছায় দেশের জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হবে।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রির ওপর সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সম্ভাব্য সংকট মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই পথ দিয়ে নতুন করে জ্বালানিবাহী জাহাজ চলাচল করতে পারছে না।

তবে যুদ্ধ শুরুর আগেই প্রণালি অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার ও দুবাইয়ের কয়েকটি বন্দর রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments