নোয়াখালীর বেগমগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে খাল থেকে বস্তাবন্দী অবস্থায় গলাকাটা অজ্ঞাত (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ঐ যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে দীর্ঘ সময় ধরে বিছানা চাদর মোড়ানো বড় আকারের একটি প্যকেট পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে বিষয়টি অবহিত করে।
পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ঐ প্যকেট উদ্ধার করে এবং তার ভিতর এক যুবকের গলাকাটা মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যার পর মরদেহটি খালে ফেলে যায় দৃর্বৃত্তরা।
এ বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড । অজ্ঞাত ঐ যুববকে ২-৩ দিন আগে ্হত্যা করে রেকসিন ও পলিথিন কসটেপ পেছিয়ে বিছানার চাদর মুড়িয়ে খালে পেলে যায়।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।



