ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে পারফিউম, রুমাল, পাঞ্জাবি ও অসহায় সাধারণ মানুষকে মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।

সাধারণ শিক্ষার্থী সহ অসহায় মানুষের মাধ্যে পারফিউম ও রুমাল প্রায় ২০০জনকে বিতরণ করা হয়। এ ছাড়াও শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে প্রায় ৫০জনকে পাঞ্জাবী বিতরণ করা হয়।
এ সময় এ ছাত্রনেতা বলেন ছাত্রদল সবসময় সৃজনশীল কাজ করে থাকে। ছাত্রদল সবসময় ধর্মকে সম্মান করে। তিনি আর বলেন ৫আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী ছাত্রদলের চেয়ে বেশি মানবিকতা এবং ধার্মিকতা নিয়ে কোন সংগঠন এমন কাজ করেছে বলে মনে হয় না।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হবে এবং আগামীতে তারাও মানবিক কাজে এগিয়ে আসবে।
আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুন, যুগ্ম-আহবায়ক রাসেল, আহবায়ক সদস্য খাইরুল, মুরার,জীম, মেহেদী সহ আরো অনেকেই।



