রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন সিএমএম মাসুদুল হক।
সঞ্চালক ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) মো. আতাউল্লাহ। বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে এই কনফারেন্সের উদ্দেশ্যে।
এতে সংশ্লিষ্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (প্রসিকিউশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), র্যাব-৫ এর সহকারী অধিনায়ক, বিজিবি-১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রতিনিধিসহ সকল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক, রাজশাহী সদর ও পবা পারিবারিক আদালতের বিচারকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিএমএম মাসুদুল হক বলেন, ‘বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।’



