রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের ২০টিতেই সভাপতি-সম্পাদকসহ বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় এই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৬৯৩ ভোটারের মধ্যে ৬২৬ জন ভোট দিয়েছেন। গণনা শেষে রাত ১০ টায় আনুষ্ঠানিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে মোঃ আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন। একমাত্র সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সমর্থিত প্যানেলের প্রার্থী একেএম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচিত অন্যেরা হলেন- সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম, সহ-সভাপতি মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল এবং সদস্য ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন। এই নির্বাচনে দু’টি প্যানেলে ৪২ প্রার্থী এবং স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন মোট ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



